বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আসামে ৪০ হাজার কোটি রুপি বিনিয়োগ পরিকল্পনা টাটা গ্রুপের

ভারতের আসামে নতুন চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে টাটা। এ কারখানা স্থাপনে ৪০ হাজার কোটি রুপি বিনিয়োগের একটি প্রস্তাবও দিয়েছে বহুজাতিক কোম্পানিটি। খবর গ্যাজেটস নাউ।

শর্মা জানান, রাজ্য সরকারের সঙ্গে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল এবং প্যাকেজিং প্লান্ট সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছে টাটা গ্রুপ রাজ্য। আলোচনায় সন্তুষ্ট হওয়ার পর তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, ‘যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এ অঞ্চলে একটি বড় বিনিয়োগ দেখতে পারব এবং এটি শিল্পায়নের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আমরা আশাবাদী এক-দুই মাসের মধ্যে চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে।’

মুখ্যমন্ত্রীর তথ্যানুযায়ী, কনগ্লোমারেটটি কারখানা চালুর অংশ হিসেবে ১ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। শর্মা বলেন, ‘আগে আমরা প্রায় সময়ই বলতাম ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি খাত কেন আমাদের প্রদেশে আসছে না। এখন সে অবস্থা পরিবর্তিত হচ্ছে।’

আসামে চিপ কেন্দ্র ছাড়াও ভারতের সবচেয়ে বড় আইফোন অ্যাসেম্বলি প্লান্ট স্থাপনের কথাও ভাবছে টাটা গ্রুপ। কেননা অ্যাপল চীন থেকে এর উৎপাদন কার্যক্রম সরিয়ে নিতে চাইছে। স্থানান্তরের তালিকায় শীর্ষে থাকা দুই দেশ হচ্ছে ভারত ও ভিয়েতনাম। দক্ষিণের অঞ্চল তামিলনাড়ুর হসুরে একটি কারখানা স্থাপন করতে চাইছে টাটা। দুই বছরের মধ্যে এ কারখানায় ৫০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা সংশ্লিষ্টদের। ১২ থেকে ১৮ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু করা কোম্পানির মূল লক্ষ্য। অন্যদিকে অ্যাপল ভারতে আইফোন উৎপাদন বাড়ানোর বিষয়ে আগ্রহী।

আগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি মাইক্রন টেকনোলজি ভারতে চিপ প্যাকেজিং কারখানা স্থাপন করার কথা জানিয়েছিল। এ লক্ষ্যে সেখানে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগও নিয়েছিল কোম্পানিটি। এ বিষয়ে ব্লুমবার্গ প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এ বিষয়ে অবগত একটি সূত্র জানায়, বিনিয়োগের পরিমাণ ২০০ কোটি ডলারও ছাড়িয়ে যেতে পারে। কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে চিপ উৎপাদনে ভারতকে বেছে নিচ্ছে বিশ্বের বিভিন্ন কোম্পানি। আর এ সুযোগে সেমিকন্ডাক্টর সরবরাহে বিশ্বের অন্যতম দেশ হিসেবে পরিচিতি পেতে চায় ভারত। চলতি বছরের শুরুতে দেশটির তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানিয়েছিলেন।

সরকার সূত্রের তথ্যানুয্যায়ী, বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহকারী হিসেবে অন্যতম ভরসার জায়গায় পরিণত হতে ভারতের বিপুল সম্ভাবনা রয়েছে। বৈদ্যুতিক গাড়ি ও উন্নত প্রযুক্তির উন্নয়নে এসব চিপ ব্যবহার করা হয় বলেই এটি সম্ভব।

ছয়-সাত বছরের মধ্যে এ শিল্প খাত দ্বিগুণ বেড়ে ১ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করবে। পাশাপাশি এর বিকাশও উল্লেখযোগ্য হারে বাড়বে। মন্ত্রী জানান, দেশটির সরকার পরিবেশের ব্যাপারে খুবই সচেতন। তাই যেসব প্রতিষ্ঠান কারখানা স্থাপন করবে তাদের গ্রিন এনার্জি সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com