বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে স্যামসাংয়ের পর অ্যাপল পণ্যে সতর্কতা

ভারতে স্যামসাংয়ের পর অ্যাপল পণ্যের ওপর নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) ইনডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিএআরটি-ইন) জানায়, একাধিক ঝুঁকিতে রয়েছে অ্যাপলের ডিভাইস। যার কারণে ডিভাইসের নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বেহাত হতে পারে ব্যবহারকারীর তথ্য-উপাত্ত। খবর এনডিটিভি।

এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, অ্যাপল পণ্যে একাধিক দুর্বলতা পাওয়া গেছে। এসব পণ্যে সহজেই অনুপ্রবেশকারীরা এক্সেস নিতে পারে। তারা সংবেদনশীল তথ্যে প্রবেশের পাশাপাশি বিভিন্ন কোড চালু ও নিরাপত্তা বিধিনিষেধ এড়ানোসহ নানা ধরনের ক্ষতি করতে পারে।

সতর্কতার আওতায় রয়েছে আইওএস. আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচএস ও সাফারি ব্রাউজার।

এর আগে গত ১৩ ডিসেম্বর স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের ওপর একই ধরনের সতর্কতা জারি হয়। সেখানে বলা হয়, কিছু দুর্বলতার কারণে এ ধরনের ডিভাইসে সহজেই অনুপ্রবেশকারীরা এক্সেস নিতে পারে। তখন ঝুঁকি বিষয়ে দ্রুত সাড়া দেয় স্যামসাং। তারা জানায়, আপডেটের মাধ্যমে সমস্যা ফিক্স করা যাবে। ওই ঝুঁকির আওতায় রয়েছে অ্যানড্রয়েড ১১ থেকে ১৪ সংস্করণ ব্যবহৃত হয় এমন স্যামসাং মোবাইল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com