বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্ধারিত সময়ের আগে ভিশন প্রো আনবে অ্যাপল

আগামী বছরের মার্চে ভিশন প্রো হেডসেট আনবে অ্যাপল, প্রযুক্তি বাজারে এমন তথ্যই ছড়িয়েছিল। তবে সরবরাহ চেইন বিশেষজ্ঞ মিং চি কুর মতে, নির্ধারিত সময়ের আগেই ডিভাইসটি বাজারে আনবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।

জানুয়ারির প্রথম সপ্তাহে ভিশন প্রো হেডসেটের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে অ্যাপল। মিং চির তথ্য সঠিক হলে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে বাজারে প্রবেশ করবে নতুন হেডসেটটি। এটি ব্লুমবার্গের মার্ক গুরম্যানের পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে। তিনি জানিয়েছিলেন, অ্যাপল উৎপাদন বাড়াতে কাজ করছে এবং ফেব্রুয়ারিতেই হেডসেট বাজারে আনতে পারে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, হেডসেটটিতে দুটি হাই-রেজল্যুশনের ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। এতে অ্যাপলের এম২ ও আর১ চিপ ব্যবহার করা হতে পারে। এছাড়া ভিশনওএস অপারেটিং সিস্টেমের সঙ্গে ১২টি ক্যামেরা ও ছয়টি মাইক্রোফোন থাকতে পারে। এর আনুমানিক মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার হতে পারে। বিশ্লেষকদের মতে, এটি গ্রাহককে ডিভাইসটি কিনতে কিছুটা দ্বিধায় ফেলবে। কম দামি একটি ভার্সন আসবে এমন গুঞ্জন থাকলেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com