বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের সেমিকন্ডাক্টর খাতে তিন লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে

সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে বিশ্বের বিভিন্ন কোম্পানি ভারতকে বেছে নিচ্ছে। অন্যদিকে অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। সার্বিকভাবে এর মাধ্যমে আগামী তিন বছরে দেশটিতে তিন লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সম্প্রতি মানব সম্পদ পরিষেবা কোম্পানি টিমলিজ ডিজিটাল এ তথ্য জানিয়েছে। কোম্পানিটির স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুনিরা ললিওয়ালার বরাত দিয়ে ইটি টেলিকম জানায়, সেমিকন্ডাক্টর শিল্পে ইলেকট্রনিকস, এমবেডেড সিস্টেম ও প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণার অভাব নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তা সত্ত্বেও ২০২৬ সাল নাগাদ এ খাতে তিন লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ্যে পরীক্ষণ, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম সার্কিট, ভ্যালিডেশন, অপারেশনসহ বিভিন্ন খাত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com