শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সর্বাধিক রফতানি প্রবৃদ্ধি তুরস্ক, চীন ও আরব আমিরাতে

অপ্রচলিত বাজারে সাম্প্রতিক মাসগুলোয় দেশের পোশাক রফতানি উল্লেখযোগ্য হারে বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এসব বাজারে রফতানি প্রবৃদ্ধি এসেছে গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে তুরস্ক, চীন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিজিএমইএ সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ থেকে তুরস্কে ১৪ কোটি ২৪ লাখ ডলারের পোশাক রফতানি হয়। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ২৪ লাখ ডলার। সে হিসেবে প্রবৃদ্ধি এসেছে ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে চীনে রফতানি হয় ১৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ডলার। সে হিসেবে প্রবৃদ্ধি এসেছে ৪৭ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে ইউএইতে এ পাঁচ মাসে পোশাক রফতানি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৪২ শতাংশ। এ সময়ে রফতানি হয় ১৭ কোটি ৭ লাখ ৪০ হাজার ডলার মূল্যের পোশাক, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com