শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
বর্তমানে স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচে বিভিন্ন ফিচার যুক্ত করে দেয়া হয়েছে। এসব ফিচারের মধ্যে রক্তচাপ পরিমাপ অন্যতম। এ চাহিদার কথা মাথায় রেখে নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে ফসিবট। এর মডেল ডব্লিউ১০১। কোম্পানির দাবি রক্তচাপ পরিমাপের পাশাপাশি এটি ব্লুটুথ কলিংয়েও সক্ষম। নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে এবং এর রেজল্যুশন ৪৬৬×৪৬৬ পিক্সেল। অ্যামোলেড ডিসপ্লেটি ৯৯ দশমিক ৫ শতাংশ অ্যাডোবি আরজিবি কালারস্পেসের অভিজ্ঞতা দিয়ে থাকে। স্মার্টওয়াচটিতে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখা যাবে এবং ব্যবহারকারী রিমোটলি মিউজিক প্লেব্যাক ও ক্যামেরার অপশন স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে।
ফসিবট ডব্লিউ১০১-এ ২৫৬ মেগাবাইট মেমোরির একটি চিপ আছে, যা ইউজার ইন্টারফেস ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দিয়ে থাকে। স্মার্টওয়াচটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকলে সাধারণ ব্যবহারে ডিভাইসটি ১৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানিয়েছে কোম্পানি।