বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
স্টোরিতে প্রোফাইল শেয়ারের ফিচার আনতে কাজ করছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ফিচারটি চালু হলে এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্টোরিতে অন্য ব্যবহারকারীর প্রোফাইল শেয়ার করতে পারবে। খবর গিজচায়না।
অন্য ব্যবহারকারীদের প্রোফাইলের প্রচারণা চালানো যেন আরো সহজ হয় সেজন্য ফিচারটি আনা হচ্ছে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে।
অন্যান্য ইনস্টাগ্রাম প্রোফাইল স্টোরিতে দেখানোর মাধ্যমে প্লাটফর্মে ব্যবহারকারীদের অংশগ্রহণ আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডের প্রচারণার জন্য ফিচারটি বেশ কাজে আসবে।