বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাপানে ভূমিকম্পের তিনদিন পরও ৫০ জনের বেশি নিখোঁজ

নানাও, জাপান, ৪ জানুয়ারি, ২০২৪(বাসস ডেস্ক): জাপানে ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও নিখোঁজ রয়েছে ৫০ জনেরও বেশি। প্রাণ হারিয়েছে অন্তত ৭৮ জন। আহত হয়েছে ৩৩০ জন।
এছাড়া বিদ্যুৎ ও পানি নেই শত শত বাড়িতে। এ পরিস্থিতিতে হাজার হাজার সৈন্য, দমকলকর্মী ও পুলিশ ধ্বংসস্তুপের নিচে কাউকে জীবিত উদ্ধারের আশায় ব্যাপকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
গত সোমবার জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে প্রায় ২৯ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া এক লাখ ১০ হাজার বাড়িতে নেই কোন পানি সরবরাহ।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নোটো উপদ্বীপ এলাকার ক্ষুদ্র সম্প্রদায়গুলো মূল এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় তিনশ’ লোক  ত্রাণ পাওয়ার আশায় মরিয়া হয়ে অপেক্ষায় করছে।
শক্তিশালী ভূমিকম্পের পর ওয়াজিমা এলাকায় অন্তত ১.২ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে। এছাড়া আরো কিছু এলাকা থেকেও সুনামির খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, জাপানে প্রতি বছর শত শত ভূমিকম্প আঘাত হানে। তবে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি এতে হয় না। গত চার দশকেরও বেশি সময় ধরে দেশটিতে কঠোর বিল্ডিং কোড মেনে চলা হয়।
এদিকে ২০১১ সালে সমুদ্র তলায় রিখটার স্কেলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামিতে ১৮ হাজার পাঁচশ’ লোক হয় প্রাণ হারিয়েছে না হয় নিখোঁজ হয়েছে।
এ সুনামিতে ফুকুশিমা পরমাণু কেন্দ্র ভেসে গেছে যা ইতিহাসের সবচেয়ে বড়ো ধরনের পরমাণু বিপর্যয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com