বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফোল্ডেবল ডিভাইসের বাজারে আসছে মেইজু

নতুন বছরের প্রথমার্ধেই ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ করতে যাচ্ছে মেইজু। বিশ্বের বিভিন্ন কোম্পানি এরই মধ্যে এ ক্যাটাগরিতে একাধিক ডিভাইস বাজারজাত করেছে। খবর এনগ্যাজেট।

উইবোতে দেয়া এক পোস্টে টিপস্টার স্মার্ট পিকাচু জানান, প্রথম ফোল্ডেবল ডিভাইস বাজারে আনার জন্য মেইজু উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালের প্রথমার্ধের মধ্যেই এটি বাজারে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

নতুন এ স্মার্টফোন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও বিশ্লেষকদের মতে, এতে ৮ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে বইয়ের ডিজাইন থাকতে পারে। এছাড়া কোম্পানিটি মেইজু ২১ প্রো (মেইজু ২১ স্মার্টফোনের উন্নত ভার্সন) বাজারজাতেও কাজ করছে বলে জানা গেছে। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনও পেয়েছে এ ডিভাইস। সংশ্লিষ্টদের ধারণা শিগগিরই হয়তো এ ডিভাইসটিও উন্মোচন করা হবে। এ ডিভাইসের বিষয়েও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, বড় আকারের ২কে রেজল্যুশনের ডিসপ্লে ও ব্যাটারি থাকতে পারে। চলতি মাসে এটি আনা হতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com