বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি পাসকি ফিচার উন্মোচন করেছে ইমো। এ ফিচারের মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত সম্ভব হবে, যা ইমো ব্যবহারকারীদের ফেস বা মুখ, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুবিধা দেবে।
পাসকি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগ ইন করতে পারবে। সহজ, দ্রুত ও আরো সুরক্ষিত উপায়ে অ্যাপ ব্যবহার করার ক্ষেত্র তৈরির মাধ্যমে নিরবচ্ছিন্ন অথেনটিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে ইমোর পাসকি ফিচার। ইমোতে লগ ইন করার সময় ব্যবহারকারীরা ফিচারটির মাধ্যমে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবে। এ তথ্য অ্যাপের লগ ইন সার্ভিস জানতে পারবে না; যা নিশ্চিত করবে ব্যবহারকারীর গোপনীয়তা ও লগ ইন প্রক্রিয়াকে করে তুলবে আরো সহজ।