বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সিঙ্গাপুরে স্মার্টফোন ব্যবহারকারীরা এখন থেকে সব আন্তর্জাতিক কল ব্লক করার অপশন চালু হয়েছে। এ উদ্যোগটি মূলত ডিজিটাল স্ক্যাম, প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে সহায়তা করবে বলে আশা করছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে যোগাযোগ পরিষেবাটি চালু করতে পারবেন। খবর টেকটাইমস।
সিঙ্গাপুরে অধিকাংশ সময়ে ফোন কলের মাধ্যমে স্ক্যাম করা ঘটনা ঘটে থাকে। এক্ষেত্রে বেশির ভাগ স্ক্যামকলগুলোয় আন্তর্জাতিক নম্বরগুলো ব্যবহার করে। তাই স্মার্টফোন ব্যবহারকারীদের আন্তর্জাতিক কল ব্লক করার নিয়ন্ত্রণ দেয়ার মাধ্যমে স্ক্যাম করা এখন থেকে বেশ কঠিন হবে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ নতুন নিরাপত্তা ফিচারটির গুরুত্বের ওপর জোর দিয়ে দেশটির যোগাযোগ ও তথ্যমন্ত্রী জোসেফিন টিও জানান, যেহেতু এখন থেকে ব্যবহারকারীরা কল ব্লক করতে পারবে, এতে করে স্ক্যামের শিকার হওয়ার ঝুঁকি কমে আসবে।