বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
স্মার্টফোনের জন্য মূলত প্রসেসর তৈরি করে থাকে কোয়ালকম। এবার ভার্চুয়াল ও মিক্সড রিয়ালিটি হেডসেটের জন্য নতুন চিপ উন্মোচন করেছে কোম্পানিটি। এটি স্ন্যাপড্রাগন এক্সআর২প্লাস জেন ২ নামে এসেছে। খবর টেকটাইমস।
কোয়ালকম টেকনোলজিস এক্সআরের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হুগো সোয়ার্ট বলেন, ‘স্ন্যাপড্রাগন এক্সআর২প্লাস জেন ২ প্রসেসর এক্স আরের কার্যক্ষমতা ও বিনোদনকে অন্য পর্যায়ে নিয়েছে। এটি ব্যবহারকারীদের উন্নত রেজল্যুশনের ছবি দেখার অভিজ্ঞতা দেবে।’
নতুন চিপটি এক্সআর (এক্সটেন্ডেড রিয়ালিটি) অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। এটি গ্রাফিকস প্রসেসিং ইউনিট ও সিপিইউর ফ্রিকোয়েন্সি যথাক্রমে ১৫ ও ২০ শতাংশ বৃদ্ধিও করবে বলে দাবি কোয়ালকমের। স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট ও টেকনোলজি স্ট্র্যাটেজি টিমের প্রধান ইনক্যাং সং জানান, গ্যালাক্সি ব্যবহারকারীদের উন্নত এক্সআর অভিজ্ঞতার উন্নয়নে কোম্পানি সচেষ্ট। অন্যদিকে গুগলের অগমেন্টেড রিয়ালিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্ন্যাপড্রাগন এক্সআর২প্লাস জেন ২-এর সুবিধার বিষয়ে আশা প্রকাশ করেন। চিপের পাশাপাশি কোয়ালকম টেকনোলজিস নতুন এমআর ও ভিআর রেফারেন্স ডিজাইনও নিয়ে এসেছে, যা ভোক্তা পণ্যে যুক্ত করা হবে।