বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তিন বছরে এসকে হাইনিক্সের বাজার হিস্যা বাড়বে

তিন বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের বাজার মূল্য তিন গুণ বাড়বে। ফলে তা বেড়ে ২০০ ট্রিলিয়ন ওন (১৫ হাজার ২০০ কোটি ডলার) ছাড়িয়ে যাবে। সম্প্রতি কোম্পানির প্রধান নির্বাহী কোয়াক নহ-জাং এ আশাবাদ ব্যক্ত করেছেন। খবর রয়টার্স।

মূলত কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর মেমোরি চিপের কারণে বাজারমূল্য বাড়বে বলেও জানান তিনি। এর মাধ্যমে এ খাতে কোম্পানিটির বিনিয়োগ সক্ষমতাও আগের তুলনায় ছাড়িয়ে যাবে।

জেনারেটিভ এআইয়ে ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। যে কারণে মেমোরিও পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে লাস ভেগাসে আয়োজিত সিইএস ২০২৪ এ সাংবাদিকদের জানান কোয়াক। তিনি বলেন, ‘এআই সিস্টেমের উন্নয়নও হচ্ছে এবং গ্রাহক পর্যায়ে মেমোরির চাহিদায়ও পরিবর্তন আসছে।’

কোয়াক নহ-জাং বলেন, ‘বর্তমানে ভালোভাবে উৎপাদিত পণ্যের সংস্থান বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক অবস্থা ধরে রাখতে পারলে কোম্পানির বাজারমূল্য ১০০-২০০ ট্রিলিয়ন ওনে নিয়ে যাওয়া যাবে।’

অন্যান্য কোম্পানির তুলনায় হাই ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) চিপ তৈরিতে এসকে হাইনিক্স এগিয়ে আছে। দ্রুতবর্ধমান জেনারেটিভ এআই খাতে এ চিপ ব্যবহার হয়। এইচবিএম৩ নামে পরিচিত চিপটি আরো বেশি তথ্য যুক্ত করতে সক্ষম। ফলে আরো বেশি গতিতে কম্পিউটিং করা সম্ভব।

বিভিন্ন কারণে মেমোরি চিপ উৎপাদন কমিয়েছিল কোম্পানিটি। কবে নাগাদ এ অবস্থার উন্নতি হবে সে বিষয়ে সিইও কোয়াক বলেন, ‘প্রথম প্রান্তিকেই পরিবর্তন আনতে হবে। বিশেষ করে প্রযুক্তিগত ডিভাইসে ব্যবহৃত ডির‍্যাম চিপের জন্য।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com