বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
বিগত বছর প্রযুক্তি খাতে প্রবৃদ্ধির দিক থেকে ভারতের বাজার অনেকটাই এগিয়ে ছিল। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচসহ বিভিন্ন ওয়্যারেবল ডিভাইসের বাজার প্রবৃদ্ধিতে ছিল। ২০২৪ সালে দেশটির ওয়্যারেবল ডিভাইসের বাজার আরো বাড়বে। বিভিন্ন ব্র্যান্ড ও বিশ্লেষকদের পূর্বাভাসের বরাতে ইটি টেলিকমের খবরে এ তথ্য উঠে এসেছে।
সাশ্রয়ী মূল্যের কারণে দেশটির গ্রাহক পর্যায়ে ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাডস ব্যবহার বাড়ছে। এছাড়া বিশ্লেষকদের অভিমত, বর্তমানে ভারতে ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবে স্মার্টওয়াচের ব্যবহার বাড়ছে। তরুণ থেকে শুরু করে নারীদের মধ্যেও স্মার্টওয়াচের চাহিদা ঊর্ধ্বমুখী। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন ফিচার গ্রাহক বাড়াতে ভূমিকা রাখছে।