মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টেলিফটো লেন্স ও নতুন ডিজাইনসহ বাজারে রিয়েলমি ১২ প্রো সিরিজ

রি-ব্র্যান্ডিংয়ের ঘোষণা দেয়ার পর প্রথম স্মার্টফোন হিসেবে বিশ্ববাজারে ১২ প্রো সিরিজ নিয়ে এসেছে রিয়েলমি। নতুন সিরিজের ডিভাইসে টেলিফটো লেন্স ও আকর্ষণীয় ওয়াচ ডিজাইন দেয়া হয়েছে।

সম্প্রতি পরিচালিত এক গবেষণার মাধ্যমে রিয়েলমি জানায়, স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে তরুণরা টেলিফটো লেন্সকে প্রাধান্য দিয়ে থাকে। আর শুধু ফ্ল্যাগশিপ ডিভাইসেই এটি ব্যবহার হয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে তরুণদের কথা বিবেচনায় রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে একটি ফ্ল্যাগশিপ-এক্সক্লুসিভ পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি যুক্ত করেছে কোম্পানিটি।

রিয়েলমি ১২ প্রো সিরিজটি রাতে ছবি তোলার সময় আশপাশের উজ্জ্বলতা কমিয়ে সাবজেক্টকে আরো স্পষ্ট করে তোলে। স্বাভাবিক ছবি তোলার জন্য ৭১ মিলিমিটারের গোল্ডেন ফোকাল লেন্থ রয়েছে। এছাড়া একটি টেলিফটো লেন্স রয়েছে, যা ব্যবহারকারীদের ১২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমের সুবিধা দেবে।

রিয়েলমি ১২ প্রো সিরিজের মূল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯০ ওআইএস ফিচার। এছাড়া ক্যামেরায় একটি ১/১.৫৬ ইঞ্চির সেন্সর, একটি ২৪ মিলিমিটারের ফোকাল লেন্থ এবং একটি বিস্তৃত এফ/১.৮ অ্যাপারচার রয়েছে। এছাড়াও রিয়েলমি ১২ প্রো সিরিজে রয়েছে একটি পেরিস্কোপ টেলিফটো ও আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। এতে আছে দশমিক ৬ গুণ, ১ গুণ, ২ গুণ, ৩ গুণ ও ৬ গুণ লসলেস জুমের সুবিধা।

কোয়ালকমের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে, মাস্টারশট অ্যালগরিদম ব্যবহার করে এর ইমেজ প্রসেসিং সক্ষমতা বাড়িয়েছে রিয়েলমি। এ সেগমেন্টে রিয়েলমি ১২ প্রো সিরিজই প্রথম ও একমাত্র স্মার্টফোন, যেটি টপ ক্ল্যারিটি, ডায়নামিক রেঞ্জ এবং সিনেম্যাটিক পোর্ট্রেট রিয়েলিজম নিশ্চিত করার মাধ্যমে আরএডব্লিউ ডোমেইন প্রসেস করে বলে দাবি কোম্পানির। তবে এর দাম সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com