বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দিল্লিতে তাপমাত্রা ৩.৬, রেড অ্যালার্ট জারি

তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশার মুখোমুখি হয়েছে ভারতের উত্তরাঞ্চল। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

এর আগের রাতে দিল্লির তাপমাত্রা নামে ৩ দশমিক ৯ ডিগ্রিতে। মূলত ভারতের রাজধানীসহ আশপাশের এলাকায় শৈত্য প্রবাহ বইছে।

দিল্লি ও ভারতের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

এদিকে মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।

বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

এক্স-এর একটি পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেছেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com