সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

নির্মাতাদের জন্য আসুসের নতুন ডকিং স্টেশন

কনটেন্ট নির্মাতাদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন ডকিং স্টেশন নিয়ে এসেছে আসুস। এটি ট্রিপল ফোরকে থান্ডারবোল্ট ৪ ডক ডিসি৫০০ নামে এসেছে। খবর গিজচায়না।

আসুসের দাবি এটি বিশ্বের সবচেয়ে ছোট থান্ডারবোল্ট ৪ ডক। এতে ১২টি পোর্ট দেয়া হয়েছে। একটি কেবলের মাধ্যমে এ ডক ব্যবহার করে ডিসপ্লে থেকে শুরু করে একাধিক ডিভাইস যুক্ত করা যাবে। নতুন এ ডক স্টেশনে একটি থান্ডারবোল্ট ৪ ও দুটি এইচডিএমআই ২.১ পোর্ট রয়েছে। যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে ফোরকে রেজল্যুশনের তিনটি ডিসপ্লে যুক্ত করে মাল্টিটাস্কিং করতে পারবে। এছাড়া এইটকে রেজল্যুশনের মনিটরে যেকোনো কিছু দেখায় উন্নত অভিজ্ঞতা পাবে। থান্ডারবোল্ট ৪ পোর্ট একই সঙ্গে প্রতি সেকেন্ডে ৪০ গিগাবাইট গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে। ফলে কাজের সময় দ্রুত ফাইল কপি করার পাশাপাশি যেকোনো কাজ সহজে করা যায়। এছাড়া ল্যাপটপের জন্য ডিভাইসটি ১০০ ওয়াট পর্যন্ত পাসথ্রু চার্জিং সুবিধা দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com