মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন কোম্পানি এ প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছে। গত বছর এআইয়ের বিস্তারের সঙ্গে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিও যুক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর বৈশ্বিক স্মার্টফোন খাত আরো এগিয়ে যাবে এবং ডিভাইসগুলো আরো আধুনিক হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এপি।
এআই প্রযুক্তির সহায়তায় স্মার্টফোনগুলো সর্বত্র ব্যবহারকারীদের সহায়তা করবে বলে অভিমত বাজার বিশ্লেষকদের। উন্নত প্রযুক্তির সহায়তায় স্মার্টফোন কীভাবে এগিয়ে যাচ্ছে বা যাবে সে বিষয়ে ধারণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। চলতি সপ্তাহে কোম্পানিটি গ্যালাক্সি সিরিজে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করেছে।