মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
গেমপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে রেড ম্যাজিক। এবার আন্তর্জাতিক বাজারে শ্যাডো ব্লেড টু উন্মোচন করতে যাচ্ছে ব্র্যান্ডটি। এর আগে নভেম্বরে শ্যাডো ব্লেড গেমপ্যাড উন্মোচন করা হলেও তা কেবল চীনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খবর গিজচায়না।
শ্যাডো ব্লেড টু গেমপ্যাডের মধ্যে রয়েছে এএলপিএস, লেফট স্টিক ও রাইট স্টিক, ক্রস বোতাম ও স্ক্রিনশট কি। ব্র্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, শ্যাডো ব্লেড টুতে ট্রিগারগুলো অপেক্ষাকৃত নমনীয় ও স্থিতিস্থাপক, যাতে করে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। তাছাড়া সেখানে যুক্ত করা হয়েছে নিজস্ব আইসি অ্যালগরিদম।
রেডম্যাজিক শ্যাডো ব্লেড গেমপ্যাড টু কালো রঙের। এখন থেকে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। দামও অঞ্চলভেদে বিভিন্ন। যুক্তরাষ্ট্র ও কানাডায় দাম ৯৪ দশমিক ৯০ ডলার, যুক্তরাজ্যে ৭৯ দশমিক ৯০ পাউন্ড এবং ইউরোপে ৯৪ দশমিক ৯০ ইউরো।