সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মকে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক দেয়ার আহ্বান ইইউর

মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মগুলোকে শিল্পীদের ন্যায্যভাবে পারিশ্রমিক নিশ্চিত করতে নতুন বিধিমালার প্রস্তাব করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এর সঙ্গে শিল্পীদের মিউজিক স্ট্রিমিং করার ক্ষেত্রে স্ট্রিমিং সার্ভিসগুলোর নিজস্ব অ্যালগরিদমগুলো কীভাবে কাজ করে সে বিষয়ে নিয়ে আরো স্বচ্ছতার আনার আহ্বান জানানো হয়েছে। খবর এনগ্যাজেট।

প্রস্তাবিত বিধিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ও উদীয়মান শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা। বর্তমানে মিউজিক শিল্পীরা বিভিন্ন স্টিমিং প্লাটফর্ম যেমন স্পটিফাই ও অ্যাপল মিউজিকে নিজেদের কনটেন্টের বিনিময়ে খুব সামান্য রয়্যালিটি বা চুক্তিভিত্তিক অর্থ পেয়ে থাকেন। শিল্পীদের কনটেন্টগুলো কতবার শোনা হচ্ছে তার ওপর ভিত্তি করে তাদের পেমেন্ট নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com