মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সেমিকন্ডাক্টর খাতে চীনের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার কথা বললেও চীনের দাবি এ খাতে দেশটির অগ্রগতি বাধাগ্রস্ত করতেই এত বিধিনিষেধ। তবে এর মধ্যেও মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে সেমিকন্ডাক্টর খাত পুনরুদ্ধারে গত বছর প্রযুক্তি ও সরঞ্জাম ক্রয়ে ৪ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করেছে এশিয়ার দেশটি। খবর ডিজিটাইমস।
চীনের কাস্টমস বিভাগের তথ্যের বরাতে প্রকাশিত খবরে বলা হয়, ২০২৩ সালে কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত মেশিন ক্রয়ের হার ১৪ শতাংশ বেড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে, যা ২০১৫ সালের পর ক্রয়ের তথ্যানুসারে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে মোট আমদানি ৫ দশমিক ৫ শতাংশ কমলেও ক্রয়ে এ প্রবৃদ্ধি দেখা গেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে সেমিকন্ডাক্টর খাতে দেশটির স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার বিষয়টি পুনর্ব্যক্ত হয়েছে।