মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডাটা সেন্টার ব্যবহারে সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মডেলের প্রশিক্ষণে বিভিন্ন তথ্য ব্যবহার করছে প্রযুক্তি কোম্পানিগুলো। অন্যদিকে প্রযুক্তি খাতে চীনের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ক্রমাগত বাড়ছে। এআই মডেলের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের ডাটা সেন্টার ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে ক্লাউড কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব গিনা রাইমন্ডো।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চীনসহ অন্য কোনো দেশ এআই মডেলের প্রশিক্ষণে আমাদের ক্লাউড অবকাঠামোয় প্রবেশ করুক সেটি চাই না।’ তিনি আরো বলেন, ‘‌আমরা চিপ রফতানিও নিয়ন্ত্রণে রেখেছি। যুক্তরাষ্ট্রের ক্লাউডনির্ভর ডাটা সেন্টারেও এসব চিপ ব্যবহার করা হচ্ছে। তাই যেকোনো ধরনের ক্ষতিকর কার্যক্রম বন্ধে এখানে যে কারো প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com