মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

এআই শপিং অ্যাসিস্ট্যান্ট চালু করেছে অ্যামাজন

কেনাকাটার সুবিধার্থে গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন শপিং অ্যাসিস্ট্যান্ট চালু করেছে অ্যামাজন। রাফাস নামের চ্যাটবটটি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। এতে অ্যামাজনের প্রডাক্ট ক্যাটালগ, কাস্টমার রিভিউ, প্রশ্নোত্তর ও ওয়েবসাইটের বিস্তারিত তথ্য ব্যবহার করা হয়েছে। খবর এনগ্যাজেট।

বর্তমানে অ্যামাজনের বিশেষ শ্রেণীর গ্রাহকরা এ চ্যাটবট বা ফিচার ব্যবহার করতে পারবে বলে সূত্রে জানা গেছে। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়ানো হবে। অ্যামাজন জানিয়েছে, পণ্যের ধরন অনুযায়ী সাধারণ পরামর্শের জন্যও রাফাসকে প্রশ্ন করা যাবে। যেমন কেউ হেডফোন কিনতে চাইলে, তার কী কী বিষয় খেয়াল রাখা উচিত—এমন প্রশ্নেরও উত্তর দেবে চ্যাটবটটি। এছাড়া নির্দিষ্ট কোনো কার্যকলাপ বা ইভেন্টের ওপর ভিত্তি করে প্রাসঙ্গিক পরামর্শ দেবে রাফাস।

অ্যামাজনের নির্বাহী রাজীব মেহতা জানান, ‌ জেনারেটিভ এআইয়ের জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে প্রযুক্তিটি সব সময় সঠিকভাবে পাওয়া যাবে না। সময়ের সঙ্গে এআই মডেলগুলোর বিকাশ অব্যাহত রাখা হবে। পাশাপাশি রাফাসকে আরো সূক্ষ্মভাবে কাজ করার উপযোগী করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com