মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মেরুদণ্ড শীতল করা তথ্য ফাঁস হচ্ছে, কী বিভৎস ক্ষমতার এই লোভ’

ওই ভিডিওতে দেখা যায়—ভ্যানের ওপর তোলা হচ্ছে একের পর এক লাশ। মাথায় হেলমেট বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত-পা-মাথা থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত।

ভিডিওটি দেখে গত ৩১ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে ফারুকী লিখেছেন, ‘মেরুদণ্ড শীতল করে দেওয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে তাতে স্তব্ধ হয়ে যেতে হয়। যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, সে সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তুপের উপর বসে নৃত্য করে, এর চেয়ে ভয়ংকর আর কি হইতে পারে?

ভ্যানের ওগুলা যেন মানুষের লাশ না, এক দলা মাংসপিণ্ড যেগুলা কোথাও বিলং করে না, কারও ভাই হয় না, সন্তান হয় না। যেনো তাদের অপেক্ষায় কোনো বাড়ীতে কেউ বসে নাই। কি বিভৎস ক্ষমতার এই লোভ!’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com