সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ওপারে কবি নজরুলের স্ত্রী চরিত্রে স্পর্শিয়া

বাংলাদেশের জাতীয় কবিকে নিয়ে সিনেমা হচ্ছে পশ্চিমবঙ্গে। ‘কাজী নজরুল ইসলাম’ নামের সেই ছবিটি নির্মাণ করছেন টলিউডের আবদুল আলিম। এতে কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ। আর স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন ঢাকার অর্চিতা স্পর্শিয়া। অভিনেত্রী নিজেও নিশ্চিত করেছেন, এ প্রসঙ্গে এখনই কথা বলা নিষেধ। তবে এটুকু বলছি, পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসলে পুরোটা জানতে পারবেন। এদিকে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা কিঞ্জল বলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে। ‘কাজী নজরুল ইসলাম’র চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com