রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতারণার কবলে সুনিধি, ৭ লাখ টাকা দিলেন প্রতারকদের

দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী অর্ণবের স্ত্রী সুনিধি নায়েক বর্তমানে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বোলপুরের শান্তিনিকেতন এলাকায় বসবাস করছেন। শান্তিনিকেতনের পূর্বপল্লীতে সিবিআই-এর পরিচয় দিয়ে সাইবার অপরাধীরা সুনিধিকে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় ৭ লাখের বেশি নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, সুনিধি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী এবং কর্মসূত্রে পূর্বপল্লীতে একটি ভাড়াবাড়িতে থাকতেন। এর মধ্যে বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেই দিনই অজ্ঞাত কিছু লোককে বাড়ির বাঈরে ঘোরাঘুরি করতে দেখেন। তারা ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাঁকে হুমকি দিতে থাকেন। সুনিধি ও তাঁর বাবার প্রাণনাশের হুমকি দেন এবং সাড়ে পাঁচ লক্ষ রুপি আদায় করেন। শুধু তাই নয়, গায়িকার ছবিও পর্নসাইটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হতেই শান্তিনিকেতনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরইমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com