শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩১

দক্ষিণি সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে বহু লোক হতাহত হয়েছন। এদের মধ্যে প্রায় ৩১ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের মধ্যে তিন শিশু রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতারের বরাতে এই খবর দিয়েছে এনডিটিভি। যদিও নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমটি। তবে সূত্রের বরাতে ৩১ জনের প্রাণহানির আশঙ্কার কথা প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগমের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।

এদিকে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। স্টালিন এক্স-এ দেওয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com