শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পারমাণবিক ঢাল তলোয়ারে ধার দিতে বললেন কিম

রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক ঢাল–তলোয়ার আরও শক্তিশালী করতে সব সম্পদকে দেশের পারমাণবিক কর্মসূচিতে কাজে লাগাতে নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে খবর এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

কিম শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পারমাণবিক প্রতিক্রিয়ার দৃষ্টিভঙ্গি আরও সমৃদ্ধ করা যে দেশের অতি প্রয়োজনীয় শীর্ষ অগ্রাধিকার তা বলেছেন, জানিয়েছে কেসিএনএ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কমরেড কিম জং উন বলেছেন, আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল–তলোয়ারকে ক্রমাগত শক্তিশালী ও নবায়ন করতে হবে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে পারবে। উত্তর কোরিয়া কয়েক দশক ধরে একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অভিযানও রয়েছে। এগুলোর কারণে তারা বছরে ২০টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র বানাতে পারছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সমপ্রতি বলেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com