মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নেপালের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন জেন-জি নেতা সুদান গুরুং

আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন নেপালের জেন-জি আন্দোলনের শীর্ষনেতা সুদান গুরুং। এছাড়াও সমর্থকদের নিয়ে দেশব্যাপী ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতির কথাও জানান তিনি।

এসময় তিনি আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারকে স্বার্থপর ও দুর্নীতিবাজ বলে অভিহিত করে বলেন, তারা আমাদের রাজনীতিতে নামিয়েছে।

জেন-জি নেতা সুদান গুরুং বলেন, তার দল দেশ শাসনের জন্য প্রস্তুত এবং ইতোমধ্যে স্বেচ্ছাসেবকরা দেশজুড়ে কমিটি গঠন শুরু করেছে। তিনি আরোও বলেন, তার দল নেপালের প্রত্যোকটি মানুষের কথা শোনার জন্য কাজ করে যাচ্ছে।

তিনি জানান, কোন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয় বরং রাজনৈতিক দল গঠন করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে গুরুং বলেন, যদি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ি, তবে তারুণ্যের সেই শক্তি আমরা পাবো না।

এছাড়া আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুরোনো রাজনৈতিক নেতাদের আর দেখতে চান না বলে মন্তব্য করেন গুরুং। তিনি বিগত সরকারের দুর্নীতিবাজ ও মানুষ হত্যায় জড়িতদের বিচারেরও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com