বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সম্পূর্ণ নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্বপালন করব: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার কথা জানিয়েছেন। তিনি রাষ্ট্রের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার বিষয়টি তুলে ধরেন।

 

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

 

এটি ছিল বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে তার প্রথম দরবার। দায়িত্ব গ্রহণের আগে তিনি নিজের দল থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদ থেকেও তিনি পদত্যাগ করে এসেছেন।

 

তিনি জানান, এখন তিনি সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। নিরপেক্ষভাবেই তিনি তার সমস্ত দায়িত্ব পালন করে যাবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি তার কোনো রাগ বা অনুরাগ থাকবে না। দেশ ও দেশের জনগণের স্বার্থ রক্ষা করাই হবে তার একমাত্র লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com