শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট মোরেনোকে পাঁচ বছরের কারাদণ্ড গাজাসহ পশ্চিম এশিয়ার সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের শর্ত দিল ইরান নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নেপালেই ৫৭৯ জনের মরদেহ মিলেছে। আর চীনের তিব্বতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা তাদের সর্বশেষ আপডেটে জানায়, বন্যাকবলিত স্থান থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ আছেন ১ হাজার ৯২৪ জন। যারমধ্যে বিদেশি ৫১৭ জন।

আক্রান্তস্থলে উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অপরদিকে নেপালের পুলিশ ৫৭৫ জন বিদেশি নিখোঁজ থাকার তথ্য দিয়েছে। যারমধ্যে ৩৬টি দেশের নাগরিক আছেন। এরমধ্যে ভারতের সর্বোচ্চ ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। এরসঙ্গে ৩৩ ব্রিটিশ নাগরিকও নিখোঁজ আছেন।

গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com