শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট মোরেনোকে পাঁচ বছরের কারাদণ্ড গাজাসহ পশ্চিম এশিয়ার সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের শর্ত দিল ইরান নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪

হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয়

আর্লিং হালান্ড ও রায়ান চেরকির জোড়া গোলের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের দাপুটে জয়ে নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।

গতকাল শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ড ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান। হেড থেকে করা তার গোলেই এগিয়ে যায় সিটি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে চেরকি গোল করলে ব্যবধান হয় ২-০। প্যালেসের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি।

মিনিট দুয়েক পর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান কমায় প্যালেস। তবে নিজেদের প্রচেষ্টায় নয়। অতিথিদের আত্মঘাতী গোলে কমে এক গোলের ব্যবধান। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক বারে লেগে ফিরে এসে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পিঠে লেগে জালে জড়িয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com