বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
অর্থনীতি

বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেবে মার্কিন প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার ওপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের read more

বাজারে উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজ, কমেছে দাম

দিনাজপুরের হাকিমপুরে বাজারগুলোতে উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজ। ফলে পেঁয়াজের দামও

read more

বিক্রির জন্য ১০ লাখ টিকা আনতে চায় বেক্সিমকো

ওষুধ কোম্পানিসহ বেসরকারি খাতের কর্মীদের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১০ লাখ ডোজ

read more

৫০০ একর জমি বরাদ্দ চায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বলা হয় দেশের অর্থনৈতিক উন্নতির চালিকাশক্তি। ছোট পরিসরে অসংখ্য বিনিয়োগে অধিক কর্মসংস্থান তৈরি করতে পারে এ খাত। এ শিল্পের উন্নয়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান (বিসিক) মুখ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও প্রয়োজনীয় অবকাঠামো ও অপ্রতুল সেবা নিয়ে অসন্তোষ রয়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে এগিয়ে নিতে সরকারের অগ্রাধিকার হিসেবে বিবেচিত ইকোনমিক জোনে সহজ শর্তে জমি বরাদ্দের সুযোগ পেতে চান উদ্যোক্তারা। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে ৫০০ একর জমি বরাদ্দ পেতে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এটি ব্যবসায় গতি সঞ্চারের পাশাপাশি ভালো সংখ্যক কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। এ উন্নয়ন আরো ত্বরান্বিত করার ব্যাপক সুযোগ থাকা সত্ত্বেও এসএমইগুলো এখন আমাদের দেশে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। তাই ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবেই বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শিল্প ও এসএমই খাতের উন্নতি ও বিকাশের জন্য নতুন ধারণা ও আরো উৎসাহ নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চট্টগ্রামকে এশিয়ার শীর্ষস্থানীয় অর্থনৈতিক গন্তব্য হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’ নামে একটি নতুন প্রকল্প শুরু করেছি। চিঠিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে এগিয়ে নিতে ৫০০ একর জমি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ ও ঐতিহ্যবাহী সংগঠনটির পক্ষ হতে। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, ইকোনমিক অঞ্চলে ব্যবসায়িক সুবিধা তুলনামূলক ভালো অবস্থানে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মাধ্যমে দেশ-বিদেশে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ফলে দেশের অর্থনীতির দৃশ্যপট পরিবর্তিত হবে। এ-জাতীয় প্রকল্প আরো নতুন এবং বড় কিছু করতে আমাদের মধ্যে আশা জাগিয়েছে। প্রধানমন্ত্রী চাকরি না খুঁজে নিজের এবং অন্যের কর্মসংস্থান তৈরির জন্য নিরন্তর আহ্বান করছেন। উদ্যোগগুলো কিন্তু শুরু হয় ক্ষুদ্র অথবা মাঝারি শিল্প দিয়েই। এ বিবেচনায় আমরা বেজা কর্তৃপক্ষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে ৫০০ একর জমি বরাদ্দের অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এখানকার শিল্প-কারখানায় বিনিয়োগের লক্ষ্যমাত্রা ৪০ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বমানের সব সুযোগ-সুবিধা নিয়ে ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড উপজেলা নিয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থেকে ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে ৬৫ কিলোমিটার দূরে স্থাপিত এ শিল্পনগরে বিনিয়োগকারীদের জন্য সমুদ্রবন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্থাপন করা হচ্ছে। শিল্পনগরীর জন্য প্রস্তাবিত ৩১ হাজার একর জমিতে ১২৩ বিনিয়োগকারীকে ১ লাখ ৬১ হাজার কোটি টাকা বিনিয়োগ অনুমোদনও করা হয়েছে। এ শিল্পনগরে ২৬টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরুর প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া ৩৭টি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণাধীন। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা বলছেন, বিসিক শিল্পনগরী হলেও আছে শুধু বিভিন্ন সমস্যা এবং অব্যবস্থাপনা। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেও প্রত্যাশিত সেবা মেলে না। ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ লাইন স্থাপন ও সড়কের অব্যবস্থাপনাসহ প্রায় সবক্ষেত্রেই ভোগান্তি রয়েছে। দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতকে জাতীয় শিল্পনীতি ২০১৬-তে শিল্পায়নের মূল চালিকা হিসেবে বিকশিত করার কথা বলা হলেও নানা ধরনের প্রতিবন্ধকতা আর সীমাবদ্ধতার অভিযোগ ওঠে ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষ থেকে। যদিও মোট দেশজ উৎপাদনের বা জিডিপির ২৫ শতাংশ আসে এসএমই খাত থেকে। বিসিকের একটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯-এর জুন পর্যন্ত সারা দেশে ক্ষুদ্র শিল্পের সংখ্যা ছিল ১ লাখ ২৬ হাজার। বিআইডিএসের অন্য একটি পরিসংখ্যান বলছে, মোট দেশজ উৎপাদনের বা জিডিপির ২৫ শতাংশ আসে এসএমই খাত থেকে। একই তথ্য উঠে এসছে এশীয় উন্নয়ন ব্যাংকের সমীক্ষাতেও। অবশ্য বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে প্রায় ৬০ লাখ এসএমই উদ্যোক্তা রয়েছেন। এসএমই খাতে তুলনামূলক স্বল্প পুঁজি বিনিয়োগে বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। সাগরিকা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, বিসিকে ব্যবসা পরিবেশের প্রতিবন্ধকতার কথা বলে শেষ করা যাবে না। কিন্তু সেবার চার্জ বেড়েই চলেছে। এদিকে করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা। দেশে প্রতিষ্ঠিত হতে চলা ইকোনমিক জোনগুলো নিঃসন্দেহে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হতে চলেছে। সেখানে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা সহজ শর্তে সুবিধা পেলে তা দেশের অর্থনীতির জন্যই মঙ্গলজনক হবে। চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বণিক বার্তাকে বলেন, বৃহৎ শিল্প একদিনে গড়ে ওঠে না। একটি উদ্যোগ কিন্তু সাধারণত শুরুই হয় ক্ষুদ্র অথবা মাঝারি শিল্প দিয়ে। ঠিক এ জায়গাটাতেই শক্ত করে ধরতে হবে সাহসী পদক্ষেপগুলো। তাহলেই দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে এবং সমৃদ্ধির পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। ইকোনমিক জোনের সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মোট দেশজ উৎপাদনে আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে।

read more

বৈদেশিক মুদ্রার মজুদ ৪১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে

রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার মজুদ আজ ৪১ বিলিয়ন মার্কিন ডলার

read more

দেশব্যাপী রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান হচ্ছে : অর্থমন্ত্রী

যত্রতত্র রাস্তা নির্মাণ বন্ধে পরিকল্পিত উপায়ে দেশব্যাপী রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান করা হবে

read more

বৈদেশিক মুদ্রার মজুত ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে

রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার মজুত বুধবার ৪১ বিলিয়ন মার্কিন ডলার

read more

স্বর্ণের দাম কমল ভরিতে ২৫০৮ টাকা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার উদ্ভূত পরিস্থিতিতে গেল অক্টোবরে ভরিতে ২৩৩৩ টাকা

read more

সুবিধা নিচ্ছেন ইচ্ছাকৃত খেলাপিরাও

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ব্যাংকিং খাতে খেলাপিঋণ একটি বড় ক্ষত। দীর্ঘদিন ধরে

read more

ঋণখেলাপি ৩৮ প্রতিষ্ঠান ‘বেইল আউট’ চায়

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ব্যাংক থেকে ৫২০ কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি

read more

বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী

read more

© All rights reserved © 2017 Nagarkantha.com