বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মাত্র ১ শতাংশ মানুষ কর দেন : এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশে মাত্র ১ শতাংশ মানুষ কর দেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বর্তমানে দেশে ১৬ কোটির বেশি মানুষ থাকলেও কর দেন মাত্র ১ শতাংশ। এটি গৌরবের বিষয় নয়। এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম সংখ্যক মানুষ কর দেন।

আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার তিনি একথা বলেন। অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এনবিআরের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন হয়ে আবার এনবিআরের সামনে এসে শেষ হয়।

​এতে অভিনেতা ইনামুল হক, চিত্রনায়ক রিয়াজ, ওমর সানি, চিত্রনায়িকা মৌসুমী, অপু বিশ্বাস, বর্ষা, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, এসডি রুবেল, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নির্মাতা সালাউদ্দিন লাভলু ছাড়াও বিভিন্ন পেশাজীবী অংশ নেন।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, স্থিতিশীল উন্নয়ন চাইলে অবশ্যই কর জিডিপির অনুপাত বাড়াতে হবে। আর এজন্য করযোগ্য সবাইকে কর দিতে হবে।

এবারের জাতীয় আয়কর দিবস-২০১৯ এর স্লোগান হচ্ছে- ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর।’ আর প্রতিপাদ্য ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন।’ রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরেও জাতীয় আয়কর দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com