বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভারতীয় নির্বাচকদের মেয়াদ বাড়ছে

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, নির্বাচকরা খুব ভালো কাজ করেছেন। তবে মেয়াদ শেষ হওয়ার পর পদে থাকার আর কোনো সুযোগ নেই। নির্বাচকদের মেয়াদ বেঁধে দেয়া উচিত। প্রতি বছর নতুন নির্বাচকমণ্ডলী বাছাই করা ঠিক নয়।

রোববার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষে সৌরভ এসব কথা বলেন। নির্বাচকদের মেয়াদ চার থেকে বাড়িয়ে ৫ বছর করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটি জানা যায়।

২০১৫ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হন এমএসকে প্রসাদ। চার বছর ধরে তিনি বিরাট কোহলিদের নির্বাচক হিসেবে রয়েছেন। পুরোনো নিয়মানুসারে প্রধান নির্বাচককের মেয়াদ শেষ। তার আর দায়িত্বে থাকার সুযোগ নেই।

ভারতীয় ক্রিকেট দলের সহযোগী নির্বাচক হিসেবে রয়েছেন গগন খোদা, যতীন পরঞ্জপে ও শরণদীপ সিং। ২০১৬ সালে নির্বাচক কমিটির সদস্য হন দেবাং গান্ধী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com