মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশকে হারানো অনেক কঠিন

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : মালদ্বীপের মধ্যকার ম্যাচের মধ্য দিয়েই বুধবার এসএ গেমস শুরু হবে সৌম্য-শান্তদের। ম্যাচের ঠিক আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেন দুই দলের অধিনায়ক।

মালদ্বীপ অধিনায়ক মোহাম্মদ মাহফুজ বাংলাদেশ প্রসঙ্গে বলেন, ক্রিকেটে বাংলাদেশ অনেক ভালো করছে। তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা ভালো করার চেষ্টা করব। বাংলাদেশকে হারানো অনেক কঠিন।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, প্রতিপক্ষ যে দলই থাকুক, আমরা চিন্তিত নই। কোনো চাপ অনুভব করছি না। নিজেদের খেলাটা খেলতে চাই। তাই মালদ্বীপ ম্যাচ অন্য দশটা ম্যাচের মতোই। তবে প্রত্যেক দলই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

২০১০ ঢাকা এসএ গেমস ক্রিকেটে স্বর্ণজয়ী বাংলাদেশ কাঠমান্ডুতে বুধবার ক্রিকেটে নবীন মালদ্বীপের বিপক্ষে প্রথম মাঠে নামবে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com