মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এসএ গেমস, স্বর্ণ জয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : এসএ গেমসের ফাইনালে শ্রীলঙ্কাকে হারালেই স্বর্ণ পদক জিতবে বাংলাদেশের মেয়েরা। বুধবার নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তার পর বৃহস্পতিবার মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে হ্যাট্টিক জয় নিশ্চিত করে সালমা ইসলামরা। আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলবে তারা।

বৃহস্পতিবার নিগার সুলতানার ১১৩ ও ফারজানা হকের ১১০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশ বোলারদের তোপে ১২ দশমিক ১ ওভারে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ। বল হাতে বাংলাদেশের রিতু মনি ও সালমা খাতুন ৩টি করে উইকেট নেন।

এদিকে শুক্রবার নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তোলে লঙ্কানরা। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৭ রান করে স্বাগতিক নেপাল।

পোখরায় আগামী রবিবার ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে খেলতে যাওয়া বাংলাদেশ স্বর্ণ পদক থেকে মাত্র একটি জয় দূরে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবে নেপাল ও মালদ্বীপ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com