বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যেভাবে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভালো থাকবে টমেটো

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতের সবজি টমেটো কমবেশি সবারই প্রিয়। এই টমেটো শীতে পাওয়া গেলেও সারাবছর তরকারি বা সালাদে এর কদর অনেক।

সালাদ বা সবজি হিসেবে মাছ-মাংসের রান্নায় টমেটোর জুড়ি নেই। টমেটো শীতের সবজি হলেও সারা বছরই বাজারে পাওয়া যায়।

অনেক খাবারের রুচি কম থাকে। তারা মুখে রুচি আনতে খেতে পারেন টমেটোর চাটনি। ভাতের সঙ্গে খেতে পারেন টমেটোর চাটনি। টমেটোর চাটনি আপনার মুখে রুচি বাড়াবে।

শীতের সময়ে টমেটোর দাম তুলনামূলক কম থাকে। তাই এ সময় টমেটো কিনে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

আসুন জেনে নেই সারা বছর টমেটো সংরক্ষণের উপায়-

যেভাবে সংরক্ষণ করবেন

টমেটোগুলো প্রথমে ভালো করে পরিস্কার পানিতে ধুয়ে নিন। টমোটোর গা থেকে পানি ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করুন। পানি শুকিয়ে গেলে এবার টমেটোর বোঁটার অংশ ফেলে প্রতিটি ৪ টুকরো করে কাটুন।

এর পর একটি পাত্রে টিস্যু বিছিয়ে এর ওপর সাজান। যেন একটির গায়ে আরেকটি লেগে না যায়। এবার ডিপ ফ্রিজে রাখুন। ফ্রিজে রাখার পর টমেটো জমে গেলে এবার একটি পলিথিনে ভরে ফের ডিপে সংরক্ষণ করুন। এভাবে টমেটো সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভালো থাকবে, স্বাদও অক্ষুণ্ন থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com