শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্দ্যোগে বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত “আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস” কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়েছে ।

বেুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এ লোগো উন্মোচন করেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ,টি,এম,কাদের নেওয়াজ,রেজিস্ট্রার মোঃ ফাইজুল্লাহ কৌশিক সহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ,শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান অনুষ্ঠানের উদ্বোধন করে আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী কলেজের দলগুলোর প্রতি শুভকামনা জানান ।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির হেড অব পাবলিক রিলেশন্স রাইসুল হক চৌধুরী জানান,আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তিনজন শিক্ষার্থীর সমন্বয়ে দল গঠন করে অংশগ্রহণ করতে পারবেন আগ্রহীরা।পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০,০০০/-,রানার্স আপ দল যথাক্রমে ৩০,০০০/- ও ১৫,০০০/- এবং টুর্নামেন্ট সেরা জিনিয়াস পাবেন ১০,০০০/- টাকা । এ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে সাবেক ও বর্তমান ক্রিকেটার,সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থাকবেন ।আইএসইউ এর ফেইসবুক পেইজেও লাইভ স্ট্রিমিং হবে সবগুলো পর্ব ।

রেজিস্ট্রেশনের জন্য এখনই ভিজিট করুন www.isu.ac.bd অথবা ডায়াল করুন ০১৩১৩ ০৩৭ ১৩৫ ,০১৩১৩ ৪০০ ৬০০ নম্বরে। আজ থেকে শুরু হয়ে রেজিস্ট্রেশন চলবে ০৭ অক্টোবর,২০২৩ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com