শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পদ্মায় জেলের জালে সাড়ে ২১ কেজির কাতল

দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, শনিবার সকালে দৌলতদিয়ায় কেসমত মোল্লার আড়ত থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে সাড়ে ২১ কেজির কাতল মাছটি ক্রয় করেন।

মাছটি প্রতি কেজি ১৬শ ৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৪৭৫ টাকায় ক্রয় করে দোকানে নিয়ে আসি। মাছটি বিক্রয়ের অপেক্ষায় আছি। প্রতি কেজি ১৭০০-১৭৫০ টাকা হলে মাছটি বিক্রি করবে বলে জানান তিনি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, বর্তমানে পদ্মার পানি কমতে শুরু করেছে।

আজ ভোরে জেলের জালে সাড়ে ২১ কেজির একটি কাতল মাছ ধরা পড়েছে। এটা অনেক খুশির খবর। আমি উদ্ধর্তন কতৃপক্ষের বরাবর পদ্মা নদীতে অভয়আশ্রমের জন্য লিখিত আবেদন করেছি। অভয়আশ্রমটা হলে জেলেদের জন্যও ভালো এবং তখন বড় বড় মাছও পাওয়া যাবে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com