সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এনআরসি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই নয়াদিল্লি সফরে আলোচনা হবে। সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারত সরকারের আমন্ত্রণে ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশেন ডায়ালগে অংশ নিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সফর নিয়ে তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে নয়াদিল্লি যাচ্ছি। ইন্ডিয়ান ওশেন ডায়ালগের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে।

ঢাকা-দিল্লি সম্পর্ক এখন ‘সোনালী অধ্যায়ে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, অত্যন্ত সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আমাদের।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা হবে। এনআরসিও আলোচনায় আসবে। এ নিয়ে কিছু লোকের আতঙ্ক বা দুশ্চিন্তা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দিল্লি বারবার জোর দিয়ে বলেছে, এটা একান্তই তাদের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই। আমরা সেই অঙ্গীকারে ভরসা রাখতে চাই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com