মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইয়ামি চিকেন হট স্যুপ তৈরির পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রকৃতির সঙ্গে পোশাকের সম্পর্ক বন্ধুর মতো আর খাবারের একেবারেই বিপরিত! কখনো লক্ষ্য করেছেন কি? আমরা শরতে পরি আকাশের রঙা নীল শাড়ি, শীতে ভারি শাল। কিন্তু খাবারের বেলায় ঠিক উল্টো, গরমে ঠাণ্ডা আইসক্রিম আর শীতে ধোঁয়া ওঠা গরম স্যুপ।

স্যুপের কথা মনে হতেই খেতে ইচ্ছা করছে? বেশ তো, ঝটপট তৈরি করে ফেলুন চিকেন হট স্যুপ।

উপকরণ
মুরগির মাংস ছোট টুকরো করে কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, মাশরুম ৪টি, চিলি গার্লিক সস ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিমের সাদা অংশ ১টি, লাল মরিচের কুচি আধা চা চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো, পানি পরিমাণমতো।

যেভাবে করবেন
পাত্রে ৮ কাপ পানির সঙ্গে কর্নফ্লাওয়ার বাদে সব উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। একটি ছোট পাত্রে কর্নফ্লাওয়ার ও আধা কাপ পানিতে মিশিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন। এখন এটি স্যুপের সঙ্গে মিশিয়ে দিন এবং বেশি তাপে আরও ৩ মিনিট রাখুন।

নামিয়ে গরম-গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর-ইয়ামি চিকেন হট স্যুপ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com