বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশের খেলোয়াড়দের বেশি করে খাওয়া উচিত: আন্দ্রে রাসেল

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতির জন্য বেশি করে খাওয়ার পরামর্শ দিলেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার আন্দ্রে রাসেল। তিনি এক প্রতিবেদকের সঙ্গে আলোচনার সময় বলেন, ‘বাংলাদেশিদের বলছি, শক্তি অর্জন করতে বেশি করে ডাম্পেলিং (সিদ্ধ সবজি ও মাছ-মাংস), মিষ্টি আলু এবং কলা খাও।’

কথাগুলো অবশ্য মজা করে বলেছেন এই ক্যারিবিয়ান খেলোয়াড়। কিন্তু তাই বলে সমালোচনা কম শুনছেন না এই হার্ড হিটার ব্যাটসম্যান। ইএসপিএন ক্রিকইনফো তাদের ফেসবুক পেজে আন্দ্রে রাসেলের এই মন্তব্য প্রকাশের পর সেখানে একজন কমেন্টে লেখেন, শুধু শক্তি দিয়ে ক্রিকেট খেলা যায় না। ক্রিকেটের ইতিহাসে মহারথীদের অনেকেই শক্তির চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন কৌশলে এবং তারা সফল হয়েছেন।

অপর একজন লেখেন, আন্দ্রে রাসেল আসলে মাথার বদলে পেশি দিয়ে চিন্তা করছেন। টি-টোয়েন্টি কি শুধু পেশির খেলা?

অবশ্য রাসেলের পক্ষেও ছিলেন অনেকে। সেখানে রাসেল ভক্ত একজন লেখেন, আসলে নিজ দলকে শুধু খেলতে দেখেই মনে হয় আনন্দ পায় এই দলের (বাংলাদেশে) ভক্তরা। রাসেল এখানে একবারও বাংলাদেশ দলের খেলোয়াড়দের দুর্বল বা খারাপ বলেননি। বরং তিনি স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন মাত্র।

বুধবার থেকে মাঠে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এবারের আসরে রাজশাহী রয়েলের অধিনায়ক হিসেবে খেলছেন আন্দ্রে রাসেল। নিজ দল নিয়ে দারুণ আশাবাদী তিনি। জানিয়েছেন, আমার দল নিয়ে আশা করছি মাঠে ভালো একটা যুদ্ধ উপহার দেব। ইএসপিএন ক্রিকইনফো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com