মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উত্তরায় ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ডিএনসিসির অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উত্তরার ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, অভিযানে ফুটপাত ও সড়কে স্থাপিত প্রায় ২০০টি অবৈধ দোকান, টং ও শেড উচ্ছেদ করা হয়। এছাড়া সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com