শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘দিল্লি­ ডায়ালগ’ শুরুর আগ মুহূর্তে ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ওই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লিতে যাওয়ার কথা ছিল তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে মন্ত্রী এই সফর বাতিল করেছেন। বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব দেশের বাইরে রয়েছেন। ভারতের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের কোনো কর্মকর্তাকে পাঠানো হতে পারে।

এদিকে ভারতের লোকসভার পর রাজ্যসভায়ও ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। এর জেরে আসাম, ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। বিক্ষোভ-প্রতিবাদ ক্রমেই সহিংস রূপ নেয়ায় বিভিন্ন স্থানে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিতর্কিত ওই বিল অনুযায়ী, প্রতিবেশী দেশ থেকে ভারতে যাওয়া মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকজন নাগরিকত্ব পাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com