মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কেরানীগঞ্জের অগ্নি দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরীর কারখানা প্রাইম পেট এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১৭ জন শ্রমিকের চিকিৎসা সহায়তা হিসেবে প্রত‌্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট এবং শেখ হাসিনা বার্ন ইন্সিটিটিউটে চিকিৎসাধীন ১৭ জন শ্রমিকের স্বজনদের হাতে নগদ সাড়ে আট লাখ টাকা তুলে দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।

চিকিৎসা সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় এবং এ অধিদপ্তরের ঢাকার উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল।

এর আগে সকালে সচিব কে এম আলী আজম ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে যান এবং সেখানে চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তিনি কেরানীগঞ্জে চুনকুটিয়ার অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, ‘এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কারখানাটি কমপ্লাইন্স নয়। এর আগে মালিককে একাধিকবার নোটিশ দেয়া হয়েছে এবং শ্রম আইনে মামলাও করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়িদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সরকার এ ধরনের দুর্ঘটনার পরিমাণ শূন‌্যের কোঠায় নিয়ে আসার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

গতকাল বুধবার দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আনা হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ তাদের পাশে ছিলেন এবং তাদের পরিচয় নিশ্চিতে কাজ করেন। এ দুর্ঘটনায় যেসব শ্রমিকের মৃত‌্যু হয়েছে পরবর্তীতে এ তহবিল থেকে তাদের স্বজনদের এক লাখ টাকা করে সহায়তা প্রদান করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com