মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গুয়াহাটিতে বাংলাদেশ মিশনের গাড়িবহরে হামলা, ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে বাংলাদেশ মিশনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ভারতে অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিল পাশের প্রতিবাদে চলা বিক্ষোভকালে বৃহস্পতিবার মিশনের দুটি নামফলক ভেঙে ফেলে বিক্ষুব্ধ লোকজন।

এর আগে বুধবার গুয়াহাটি বিমানবন্দর থেকে মিশনে যাওয়ার সময় বাংলাদেশের সহকারী হাইকমিশনারকে বহনকারী গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বাংলাদেশ সরকার এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে তার কাছে প্রতিবাদ জানানো হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত কামরুল আহসান মন্ত্রণালয়ে রিভা গাঙ্গুলি দাশকে ডেকে পাঠান। এ সময় বাংলাদেশ মিশন ও এর কর্মকর্তা-কর্মচারীদের যথার্থ নিরাপত্তা দিতে অনুরোধ জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

রিভা গাঙ্গুলি দাশ নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে জানান, বাংলাদেশ মিশন ও এর কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গুয়াহাটি মিশনে সহকারী হাইকমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ইস্যুতে ইতিমধ্যে জোরালো পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশ সরকার বিশ্বাস করে, সহকারী হাইকমিশনারের গাড়ি বহরে হামলা ও মিশনের নামফলক ভেঙে ফেলা বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদম্যান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com