শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাজশাহীর বিপক্ষে মাত্র ৯১ রানে অলআউট সিলেট

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু বিপিএলের পঞ্চম ম্যাচে রাজশাহী রয়্যালের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে সিলেট থান্ডার্স। দলের হয়ে মোহম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২০ রান করেন। রাজশাহীর হয়ে অলোক কাপালি ৩ উইকেট নেন।

টস হেরে ব্যাটিং করতে নেমে সিলেটের দুই ওপেনার রনি তালুকদার ও জনসন চার্লস ৪ ওভারে ৩৬ রান তুলেছিলেন। এরপর দ্রুত ৩ উইকেট হারায় তারা। আন্দ্রে রাসেল দারুণ স্লোয়ারে এলবিডব্লিউ করেন রনি তালুকদারকে (১৯)।

পরের ওভারে অলোক কাপালি পরপর দুই বলে বোল্ড করেন চার্লস (১৬) ও জীবন মেন্ডিসকে (০)। সেখান থেকে চতুর্থ উইকেটে ৩১ রানের জুটি গড়েন মিথুন ও মোসাদ্দেক। মিথুন দুই চার মেরে ভালো শুরু করলেও নিজের ইনিংস বড় করতে পারেননি। মিথুন আউট হন ২০ রানে। তার আউট দিয়ে পথ হারানো শুরু সিলেটের। ১ চার ও ১ ছক্কায় মোসাদ্দেক ভালো কিছুর আশা দেখালেও পারেননি দলের প্রয়োজন মেটাতে। ২০ রানে শেষ হয় তার ইনিংস। রাজশাহী রয়্যালসের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেট ১৫.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯১ রানে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com