সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীর সহজ জয়

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু বিপিএলের পঞ্চম ম্যাচে সিলেট থান্ডার্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী রয়্যাল। আগে ব্যাট করে মাত্র ৯১ রান অলআউট হয় সিলেট।৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। রাজশাহীর হয়ে ওপেনার লিটন দাস ৪২ রান করেন।

৯২ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই বড় ধাক্কা খায় রাজশাহী। নাঈম ইসলামের বলে ‘ডাক’ মারেন হজরতুল্লাহ জাজাই। এর পর লিটন দাস ও আফিফ হোসেন ৬২ রানের জুটি গড়েন। নাভিন উল হকের বলে আফিফ হোসেন (৩০) আউট হন। লিটন দাসের সঙ্গী হন শোয়েব মালিক। দুজনের ব্যাটে মাত্র ১০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যান রাজশাহী। ২৪ বলে ৭ বাউন্ডারিত ৪২ রানে অপরাজিত থাকেন লিটন। শোয়েব করেন ১১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের দুই ওপেনার রনি তালুকদার ও জনসন চার্লস ৪ ওভারে ৩৬ রান তুলেছিলেন। এরপর দ্রুত ৩ উইকেট হারায় তারা। আন্দ্রে রাসেল দারুণ স্লোয়ারে এলবিডব্লিউ করেন রনি তালুকদারকে (১৯)। পরের ওভারে অলোক কাপালি পরপর দুই বলে বোল্ড করেন চার্লস (১৬) ও জীবন মেন্ডিসকে (০)। সেখান থেকে চতুর্থ উইকেটে ৩১ রানের জুটি গড়েন মিথুন ও মোসাদ্দেক। মিথুন দুই চার মেরে ভালো শুরু করলেও নিজের ইনিংস বড় করতে পারেননি। মিথুন আউট হন ২০ রানে। তার আউট দিয়ে পথ হারানো শুরু সিলেটের। ১ চার ও ১ ছক্কায় মোসাদ্দেক ভালো কিছুর আশা দেখালেও পারেননি দলের প্রয়োজন মেটাতে। ২০ রানে শেষ হয় তার ইনিংস। রাজশাহী রয়্যালসের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেট ১৫.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯১ রানে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com