সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সর্দি-কাশি ভালো করবে যে চা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতে ঠাণ্ডাজনিত নানাবিধ সমস্যার প্রকোপ বেড়ে যায়। সর্দি-কাশি, হাঁচি, গলাব্যথা, মাথাব্যথা, জ্বরসহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে।

ঠাণ্ডার সমস্যায় উষ্ণ পানীয় পানে আরামবোধ হয়। ঠাণ্ডা সমস্যায় গরম পানি পান, গরম পানিতে গার্গল কিংবা চা পান খুবই উপকারী।

মৌসুমী ঠাণ্ডার সমস্যা দ্রুত ভালো করার জন্য এ সময়ে প্রয়োজন বিশেষ চা।

আসুন জেনে নিই বিশেষ এই চা কীভাবে বানাবেন?

বিশেষ এই চা তৈরিতে প্রয়োজন–

এক চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার, এক টেবিল চামচ মধু, এক চা চামচ লেবুর রস, এক টেবিল চামচ আদা কুঁচি, দুই কাপ পানি, তিনটি লবঙ্গ ও ৫-৬টি পুদিনাপাতা।

এই চা খেলে সর্দি ও কাশি ভালো হবে।

যেভাবে তৈরি করবেন

পানি ফুটিয়ে এতে আদা ও লবঙ্গ দেয়ার পর লালচে হয়ে এলে নামিয়ে ছেঁকে এতে অ্যাপল সাইডার ভিনেগার, লেবুর রস ও মধু দিতে হবে। চা পানের সময় চায়ের কাপে কয়েকটি পুদিনাপাতা হাতে কচলে চায়ে ছেড়ে দিতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com